ফেসবুকে বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক মোমিন মেহেদীর আবেগঘন স্ট্যাটাস!
বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক মোমিন মেহেদীর ফেসবুক টাইমলাইলে যেভাবে স্ট্যাটাস দেয়া হল ঠিক সেভাবে এখানে তুলে ধরা হল।
১৯৮৫ সালে জন্ম ময়মনসিংহে হলেও ১৯৯৫-এ কৈশোরে নদীঘেরা মেহেন্দীগঞ্জে জীবনচলার পথে একা একা হাঁটা শুরু হয়।
মা-বাবা বা স্বজন-প্রিয়জন বলতে তিনিই ছিলেন, যিনি নিরন্তর রক্ষা করেছেন। তারই নির্দেশনায় ও বইবন্ধুদের সাথে এগিয়ে চলতে চলতে মসজিদে-মক্তবে-বিদ্যালয়ে অধ্যায়ন করার সময় অবিরাম মনে স্বপ্ন বুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
২০০৪-এ এসে সেই স্বপ্ন আলোর মুখ দেখে। ততদিনে নিমগ্ন আমি যুদ্ধকে কিভাবে বিজয়ের ক্ষেত্র করতে হয় জেনে গেছি।
ছাত্র রাজনীতি-কাজনীতি-অধিকার রক্ষাধিকারের জন্য নির্মমতার রাজনীতিক-প্রশাসনিক পাষন্ডদের ষড়যন্ত্রের শিকার হয়েছি, অস্ত্র মামলায় গ্রেফতার ও জেল খেটেছি।
ছাত্র রাজনীতিকে তাই ঘৃণা করে যাই, প্রতিহিংসামুক্ত ক্যাম্পাস চাই, ২০১২ সালে তাই প্রতিষ্ঠা করেছি ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে জাতীয় শিক্ষাধারা।
কেবলমাত্র ছাত্র-শিক্ষকদের অধিকারের জন্য নিবেদিত থাকবে। প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে বই-খাতা-কলম-টিউশন ফির পাশাপাশি শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান অর্থনৈতিক ও সামাজিকভাবে নিশ্চিতের দাবীতে ঐক্যবদ্ধ থাকতে হবে...।
বারবার মনে পরে রাজপথে থাকা কষ্টময় সময়ের কথা..

No comments