ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা
নিজস্ব প্রতিবেদক:
ইবনে সাঈদ অঙ্কুর। ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি।ধর্ম যার যার উৎসব সবার। ঈদ মূলত মুসলিম উম্মার জন্য ধর্মীয় রীতি।
এ সময়ে ভেদাভেদ ভুলে সবাই মিলিত হয় মানবতার কাতারে, একে অপরকে মনে করেন পরম বন্ধু । ছোট বড় সবার মাঝেই বয়ে আনে অনাবিল ঈদ আনন্দ । ঈদকে সামনে রেখে মুসলিম অধুষ্যিত দেশগুলো বাণিজ্যকভাবে একধাপ এগিয়ে যায়। এর আনন্দ উপভোগ করে ধনী-গরিব মিলে সবাই।
তবে জানি না এবারের করোনাবেষ্টিত ঈদ মানুষের ভাগ্যে কী রেখেছেন। কিন্তু আফসোসের বাণী বৈশ্বিক করোনা নামের অদৃশ্য শত্রু যখন আঘাত হেনেছে তখন আনন্দ মানেই বিষাদের অতৃপ্তি সাদ। যে আনন্দ না পাওয়া সন্তান এবার বাবাকে কাঁদাবে।
সন্তান ও পরিবার কাঁদবে হয়তো অপ্রাপ্তির বেশ ধরে। তবুও কিছু পরিবার হয়তো এ নিয়তি মেনেই শুধু বেঁচে থাকার সামান্য স্বস্তি খু্ঁজছেন।তবে থেমে থেকেই বা কি হওয়ার,তাই ঈদের আনন্দকে এবার শক্তি হিসেবে ধরে এগিয়ে চলতে হবে সামনের দিকে।ঘুচে দিতে হবে সব জড়া। প্রত্যেক শ্রেণির পরিবারের মাঝে বয়ে যাক অদম্য উচ্ছাস এবং ঈদ আনন্দের রঙিন ছোঁয়া।
এবারের ঈদ হতে পারে সকল শ্রেণির মানুষের জন্য শক্তি হয়ে আগামীর ভালো থাকার এক শপথ। বিশেষ উৎসবের দিনে সকলি শপথ নিতে পারি নিজে ভালো থেকে সমজাটাকে ভালো রাখি। কারণ আমরাই মিলে সমাজ আর আমরা যদি ভালো না থাকি তবে আমাদের সমাজ ভালো থাকবে না, আমাদের সোনার বাংলা ভালো থাকবে না।
তাই,আমাদের নতুন করে আগামীর পথ সুদৃঢ় করতে হবে। মানব কন্যা,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গৃহীত সকল বিধিবিধান হতে পারে আমাদের শপথের মূলমন্ত্র। তাঁর দেওয়া সকল তথ্য মোতাবেক আমরা সামনের দিকে এগুতে পারলে, ইনশাআল্লাহ পরবর্তী সময়গুলো আমাদের কাছে হতে পারে এক একটি ঈদ আনন্দের তুল্য।
সর্বোপরি ঈদের আনন্দ না হয় এবার পরিবারের সকলের হাসিমুখ টাই হয়ে থাক।সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

No comments