চট্টগ্রামে দুই হাজার স্বাস্থ্যকর্মী পেল সেহেরীর খাবার ফারাজ করিম চৌধুরীর উদ্যোগ
লোকমান আনছারী চট্টগ্রাম
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসার কারনে দেশ ব্যাপী আলোচনায় আসেন তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
করোনা যুদ্বে প্রাণ হারানো চিকিৎসক ডাঃ মঈনউদ্দিনের স্মৃতির প্রতি সহমর্মিতা জানিয়ে চট্টগ্রাম শহর জুড়ে একটি ব্যতিক্রম মানবিক আয়োজন করেন রাউজানের সাংসদ পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। পবিত্র রমজান মাসে চট্টগ্রামের বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে কর্মরত দুই হাজারের বেশী স্বাস্থ্যকর্মীদের নিকট রাউজান বাসীর পক্ষ থেকে সেহেরীর খাবার তাদের পৌছে দেওয়া হয়।
এছাড়াও সড়কে দায়িত্ব পালনকারী আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য, পথচারীদের মধ্যে ও সেহেরীর খাবার দেওয়া হয়।
রমজান মাসে প্রথম দিনে ২৫ এপ্রিল রাতে ২ হাজার মানুষের সেহেরীর খাবার রাউজানে রান্না করে গভীর রাতে পৌছে দেওয়া হয় স্বাস্থ্যকর্মী, আইন শৃংখলা রক্ষা বাহিনী, পথচারীদের কাছে।
এ প্রসঙ্গে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী বলেন, আমরা জাতি হিসাবে নতুন কোন ইস্যু পেলে পুরানগুলো ভুলে যায়। দেশের এই পরিস্থিতিতে করেনা যুদ্বে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডাঃ মঈন উদ্দিনের স্মৃতিকে ধরে রাখতে ও তার প্রতি সহমর্মিতা জানিয়ে এই মহামারীর সম্মুখযোদ্বা তার সহকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিকট সেহেরীর খাবার পৌছে দেওয়ার কাজ করছি।
এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, বর্তমান পরিস্থিতিতে সব চেয়ে কঠিন দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের কথা চিন্তা করে ফারাজ করিম চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। এই কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে ।
রাউজানের সর্বস্তরের জনসাধারনের ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সর্বিক সহযোগিতায়, রাউজান পৌরসভার জানালী হাটে ও রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে ২টি রান্না ঘরে ১০ জন বাবুচি দিয়ে সেহেরীর খাবার রান্না করা হচ্ছে। খাবার পৌছে দেওয়ার কাজ করছেন ৩০ জন স্বেচ্ছাসেবী। তাদের নিরাপত্তার জন্য গ্লাভস্, মাক্স, সুরক্ষা পিপি দেওয়া হয়েছে। প্রতিদিন রমজানে ২হাজার মানুষের সেহেরীর রান্না করার জন্য চাল, ডাল, তৈল, আলু সহ অনান্য খাদ্যসামগ্রী মজুদ করা হয়েছে এই কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চালু থাকবে বলে জানান।

No comments