লোহাগাড়ায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বৃদ্ধা প্রতিমা বড়ুয়া ও ছেলে চন্দন বড়ুয়া
রিপোর্টার, দেশপ্রিয় বড়ুয়া:
লোহাগাড়ায় বয়স্ক ভাতার সঞ্চিত টাকা দিয়ে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বৃদ্ধা প্রতিমা বড়ুয়া ও ছেলে চন্দন বড়ুয়া।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের চেঁদিরপূণি গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বৃদ্ধা মহিলা প্রতিমা বড়ুয়া ও তার ছেলে চন্দন বড়ুয়া আজ ৯ এপ্রিল ২০২০ইং সকাল ১০টায় মধ্যবিত্ত পরিবার ও অসহায় দরিদ্রদের মাঝে নিজ বাড়িতে খাদ্যে সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু,তৈল ও সাবান সহ প্রায় ১৫কেজির মত নিত্যপ্রয়োজনী দ্রব্যসামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণ কালে বৃদ্ধা মহিলা প্রতিমা বড়ুয়ার ছেলে চন্দন বড়ুয়া বলেন,অর্থনৈতিক ভাবে আমিও প্রতিষ্ঠিত নয়।
তারপরও আমার মা বাংলাদেশ সরকার থেকে বয়স্ক ভাতার যে টাকা পেয়েছে সেগুলো দিয়ে এবং আমার বাড়ি নির্মাণের জন্যে আমি কিছু টাকা সঞ্চয় করেছিলাম সেটাকা দিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় দরিদ্র মানুষের কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না।
তাই আমি ও আমার মা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের চারপাশের ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা কাজ কর্ম করতে না পেরে না খেয়ে কষ্টে আছে এমন ৫০টি পরিবারের মাঝে নিজেদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করে নিজেদেরকে ধন্য মনে করছি।কারণ আমরা চাই সকলে মিলেমিশে একসাথে এই দূর্যোগের মোকাবিলা করতে।
তিনি আরো বলেন,এলাকার ধনী ব্যাক্তিরা যদি অসহায় মানুষের পাশে এসে দাড়ায় তাহলে না খেয়ে এই দূর্যোগে কাউকে কষ্টে থাকতে হবেনা।

No comments