আবুরখীল তালুকদারপাড়া যুব সমাজের মানবিক সাহায্য প্রদান ।
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
বিশ্বজুড়ে মরন ঘাতক করোনা ভাইরাস এক আতংকের নাম । বিশ্বে প্রায় এখন হাজার হাজার মানুষ এই ভাইরাসে মৃত্যু বরন করেছেন এবং লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
বাংলাদেশে ও বেশ কজন মৃত্যুবরন করেছেন এবং আক্রান্ত হয়েছেন অনেকে । বর্তমান সরকারের সঠিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছেন ।
জনসমাগম বন্ধ করে সকলকে ঘরের মধ্যে থাকার অনুরোধ জানিয়েছেন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচার প্রচারনা চালাচ্ছেন । যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্ম আয়ের মানুষরা আজ তারা খুব চিন্তায় আছেন কি করে সংসার চলবে ।
ইতিমধ্যে সরকারের পক্ষ হতে ত্রান দেয়া শুরু হয়েছে তারি ধারাবাহিকতায় তালুকদার পাড়ায় প্রায় ১৮ পরিবারের মাঝে মানবিক সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের তালুকদার পাড়ার যুব সমাজ । ৯ এপ্রিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই উপহার বিতরন করেন ।
এসময় উপস্থিত ছিলেন পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষু, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া, সেনা সদস্য সবুজ বড়ুয়া, সেনা সদস্য রাজিব বড়ুয়া, তরুন সমাজ সেবক চন্দন বড়ুয়া, সমাজ কর্মী পুলক বড়ুয়া,সমাজ কর্মী পিকলু বড়ুয়া, নিহার বড়ুয়া ববি, তরুন সংগঠক হিরু বড়ুুয়া বাবু, প্রসেনজিত বড়ুয়া, অভি বড়ুয়া, সাগর বড়ুয়া, সৈকত বড়ুয়া, রুপস বড়ুয়া, রিয়েল বড়ুয়া, হিমেল বড়ুয়া, অর্নব বড়ুুয়া প্রমুখ ।

No comments