Recent comments

ব্রেকিং নিউজ

ফটিকছড়িতে চলছে "লকডাউন লকডাউন" খেলা


 
 
 
মুহাম্মদ শহীদুল ইসলাম : 
 
ফটিকছড়িতে লকডাউনের নামে গ্রামীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছায় বন্ধ করে দেওয়ার হিড়িক পড়ে গেছে। উপজেলার অনেক এলাকায় এমন ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় অতি উৎসাহী কিছু যুবক কাণ্ডজ্ঞানহীন কাজ করছে। 
 
জানা যায়, উপজেলার বেশকিছু এলাকায় নিজে ঘরে অবস্থান করে সুরক্ষা নিশিত করার পরিবর্তে গ্রামের প্রবেশপথে গাছ-বাঁশ ফেলে ব্যারিকেড বসিয়ে মানুষ ও জরুরি যান চলাচলে বাধার সৃষ্টি করছে। ফলে ডেলিভারি রোগী বহনে এবং অতি জরুরি প্রয়োজনে মানুষ এলাকা থেকে বের হতে পারছে না। কেউ বের হওয়ার জন্য জোরাজোরি করলে নাজেহাল হতে হচ্ছে এলাকার উচ্ছৃঙ্খল যুবকদের হাতে। অথচ অনেক জায়গায় যারা রাস্তা বন্ধ করছেন তারাই রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়াসহ ক্রিকেট-ফুটবল খেলায় মাতছেন রীতিমতো। 
 
এতে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি বিধি পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। এ নিয়ে সাধারণ লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সাধুবাদ জানালেও বিষয়টি অতিরঞ্জিত মনে করছেন সচেতন মহল।
 
ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং গতকালই উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন স্থানীয় কাউন্সিলর, চেয়ারম্যান-মেম্বারদের ব্যারিকেড তুলে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

No comments