Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে ১ শিশুর মৃত্যু



 তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:

 বান্দরবানে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে মোঃ ইমরান হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকার দিকে বান্দরবান বেত ছড়া আর্মি ক্যাম্পের উত্তরে এ ঘটনা ঘটে।

 পানিতে ডুবে মৃত মোঃ ইমরান হোসেন (৮), বেত ছড়া বাজার, ওয়ার্ড ০৪, থানা: রোয়াংছড়ি, জেলা: বান্দরবান মোঃ খায়রুল হোসেন এর ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইমরান হোসেন সকাল ১০ ঘটিকার সময় পাঁচজন ছেলেসহ সাঙ্গু নদীতে গোসল করতে যায়। গোসল করে উঠে আসার সময় তার সহপাঠীরা উঠে আসলে ইমরানকে আর খুঁজে পাওয়া যায় না। 

এমতাবস্থায় তার সহপাঠীরা তার বাবা-মাকে বললে পরে স্থানীয় লোকজন তার বাবা মা ও আর্মি ক্যাম্পের সেনা সদস্যরাসহ খোঁজাখুঁজি করার পর মৃত্যু অবস্থায় লাশ সাঙ্গু নদীতে পাওয়া যায়। লাশ উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

 বান্দরবান রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর কবির উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

No comments