ইসলামপুরের করোনায় মৃত ব্যক্তির শরীয়ত সম্মতভাবে দাফন-কাফন করবে ৫ যুবক
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া:
বর্তমান বিশ্বে মহামারী করোনা ভাইরাস হাজার হাজার প্রাণী নিয়ে যাচ্ছে এমনকি মৃত্যুর পরেও তাদের শরীয়ত সম্মত ভাবে দাফন-কাপন হচ্ছে না তাই গাউছিয়া কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা করা হয় যে একমাত্র গাউছিয়া কমিটি মৃত ব্যক্তির শরীয়ত সম্মতভাবে দাফন-কাফন জানাযা পড়ানো হবে, তাই কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটিকে ১৩নং ইসলামপুর ইউনিয়ন গাউছিয়া কমিটি থেকে ৫ জনের নাম দেওয়া হয়, তারা হলেন হাফেজ মোহাম্মদ তারেক হোসাইন, হাফেজ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ইমরান হোসাইন, মোহাম্মদ আতাহার আলী, মোহাম্মদ ইব্রাহিম।
হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন বলেন, করোনায় মৃত ব্যক্তিকে শরীয়ত সম্মত গোসল কাফন এবং জানাজা পড়ানো হবে এই মহৎ কাজে আমি স্বেচ্ছায় নিজের নাম দিয়েছি।

No comments