বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঘরবন্দী থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএস সি, এর নির্দেশনায় গরীব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বান্দরবান পৌরসভার লাংগী পাড়া, মধ্যম পাড়া, জালালাবাদ, ইসলামপুর কলোনিসহ সেনা জোনের আওতায় বিভিন্ন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
প্রতিটি প্যাকেটে চাল-১০ কেজি, আটা-২ কেজি,ডাল-২ কেজি, আলু-৫কেজি, তৈল-১ কেজি, পিয়াজ-১কেজি,লবন-১ কেজি, হুইল সাবান-১টি ও লাক্স সাবান- ১ টি সেনা সদস্যদরা বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন অসহায় ও দুঃস্থ পরিবারে।
এভাবে নিয়মিত বান্দরবান সদরও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে দুর্গম পাড়ায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বলে সূত্রে জানা যায়। বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএস সি জানান, করোনা ভাইরাস (COVID - 19) প্রতিরোধে অসহায় হতদরিদ্র জনগণের সাহায্যার্থে এই প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে।


No comments