Recent comments

ব্রেকিং নিউজ

শতাধিক দুস্থ শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে হালিশহর থানা শ্রমিক দল




করোনা মোকাবিলায় দরিদ্র, অসহায়, শ্রমজীবী এবং দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে জন্য ত্রাণ বিতরণ করেছে হালিশহর থানা শ্রমিক দল। হালিশহর থানা শ্রমিক দল এর সহ-সভাপতি মনজুর আলম এর সার্বিক সহযোগিতায় ১৯ এপ্রিল সোমবার নগরীর হালিশহর আই ব্লক এ শতাধিক দুস্থ শ্রমিক ও লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 এ সময় উপস্থিত ছিলেন থানা বি এন পি নেতা রায়হান মাহমুদ হালিশহর থানা শ্রমিক দল সহ-সভাপতি মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক হাসানুল ইসলাম রুবেল, সহ-সম্পাদক সেলিম, জনাব জসিম, শ্রমিক দল নেতা মনির হোসেন, সবুজ,কাওসার,ফারুক আলমগীর, আরো উপস্থিত ছিলেন হলিশহর থানা যুবদল নেতা ফিরোজ টিপু প্রমুখ, মনজুর আলম বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনসহ জনজীবনে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, এই দুর্যোগময় মুহূর্তে যার যতটুকু সামর্থ্য সকলকে সম্মিলিত ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে,।

No comments