Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে থানচি বাজারে ভয়াবহ আগুন


তপন চক্রবর্তী 
বান্দরবান জেলা প্রতিনিধি
 বান্দরবানে থানচি উপজেলায় প্রধান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত হয়েছেন দুইশত অধিক বাজারের দোকান ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে পুরো বাজারই ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫ ঘটিকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

 ধারণা করা হচ্ছে, বাজারের কোনো দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে থানচি বাজারে অবস্থিত দোকান ও বসতবাড়ি একে একে সবগুলো পুড়ে যায় । 
এসময় অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকায় তারা কোনো ভাবে দোকান ও ঘর থেকে প্রাণ নিয়ে বের হয়ে যান। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বান্দরবান শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে ৬ টার দিকে থানচির দিকে রওনা হয়েছে। বান্দরবানের থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃশহীদুল ইসলাম জানান, ভোর থেকে এখনো আগুনে জ্বলছে থানচি বাজারে। আগুনে দুইশত অধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ, বিজিপি, সেনাবাহিনী ও সাধারণ জনসাধারণ চেষ্টা চালিয়ে।

No comments