সিরাজগঞ্জ তাড়াশে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাড়ালেন মেজর আইনুল এর বাবা
নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাড়ালেন মেজর আইনুল এর বাবা মোঃ আইয়ুব আলী।
রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে তাড়াশ পৌরসভার শোলাপাড়া স্কুল মাঠে কর্মহীন দরিদ্র প্রায় শতাধিক পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল এবং ০৩ কেজি আলুসহ অনান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফটিক চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মেজর আইনুলের বাবার এমন সহযোগীতার জন্য এলাকার সর্বসাধারণ কৃতঙ্গতা প্রকাশ করেছেন।
এ প্রঙ্গগে মেজর আইনুলের বাবা মোঃ আইয়ুব আলী বলেন আমার ছেলে বর্তমানে USCHO পর্যায়ে করোনা মেডিকেল টিমের প্রতিনিধি হিসেবে কুয়েত এ অবস্থান গ্রহণ করছে।
সে বাংলাদেশে থাকলে এই দুর্যোগ মহুর্তে অবশ্যই দরিদ্র মানুষদের সহযোগীতা করত। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই সরকারের নিয়ম কানুন মেনে ঘরে সচেতন এবং নিরাপদ থাকুন।


No comments