জোবরা গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মাঝে জোবরা গ্রামের তরুণ-যুবকের উদ্যোগে ত্রান বিতরণ
জোবরা গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মাঝে জোবরা গ্রামের তরুণ-যুবকের উদ্যোগে ত্রান বিতরণ
মো.রাকিব সুমন
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি
মহামারী সংক্রমণ করোনা ভাইরাস পাদুর্ভাব প্রতিরোধ করণে সরকারি নির্দেশনা অনুযায়ী সারদেশে কর্মসংস্থান বন্ধ রাখায় গৃহবন্দী হয়ে পড়ে জোবরা গ্রামের অসহায় দরিদ্র পরিবার গুলো। এসব গৃহবন্দী খেঠে খাওয়া অসহায় দরিদ্র মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে আসেন জোবরা গ্রামের তরুণ-যুবক।
সারবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। এই ভাইরাস প্রতিরোধে করণে বাংলাদেশে সরকার ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে জনসচেতনতামুলক কর্মসূচীর অংশের মধ্যে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার লকডাউন ঘোষানা করা হয়।
এই ভাইরাস জনিত কারনে গ্রামের অসংখ্য খেঠে খাওয়া অসহায় দরিদ্র মানুষ গৃহবন্দী জীবন যাপন করছে।দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এর ধারাবাহিকতায় সভাপতি জোবরা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মো. এমরান হোসেন এর সার্বিক সহযোগিতায়, এসব অসহায় গৃহবন্দী খেঠে খাওয়া জোবরা গ্রামের দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় গ্রামের দরিদ্র’ প্রতিবেশীদের খাদ্যসামগ্রী বিতরণকালে ছিলনা কোনো ফটোসেশন।
জনসচেতনতামুলক কার্যক্রমে গৃহবন্দী খেঠে খাওয়া জোবরা গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার এমন উদ্যোগ নেওয়া তুরুণ-যুবকদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, হাটহাজারী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা যুবলীগের নেতা মোঃ হানিফ
গ্রামের অসহায় দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত থেকে সহযোগিতা করেন জোবরা গ্রামের তুরুণ-যবুক, মো. আনিস(শফি), হাসেম সোহেল, মো. রাশেদ- নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, চ.বি, মো. মামুন, সাঙ্গঠনিক সম্পাদক, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, ইমতিয়াজ রাসেল- সাবেক ছাত্রনেতা, মো. মোজাহিদ- চঃবি ছাত্রলীগ নেতা, মো. আরিফ-চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ নেতা রাশেদ, সাইমুল, আসিফ নোমান সহ অন্যান্যরা।

No comments