ফটিকছড়ি থানা যুবলীগ নেতা শওকত হোসেন বাবলুর উদ্যোগে এলাকার ৭৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ফটিকছড়ি থানা যুবলীগ নেতা শওকত হোসেন বাবলু এর উদ্যোগে এলাকার বড় ও ছোট ভাইদের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো রোসাংগিরী মনুর বাড়ি ও বরকত উল্লাহ মিজির বাড়ি এবং উত্তর নিশ্চন্তাপুর আজম তালুকদার বাড়ি সহ ৭৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রিপোর্ট : মুহাম্মদ রায়হান উদ্দীন।
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় রোসাংগীরি ও নিশ্চন্তাপুর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবি মানুষসহ অসহায় ও দুস্থ শ্রেণির মানুষেরা পড়েছে চরম বিপাকে। এ অবস্থায় তাদের খাদ্য সহায়তাসহ সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন ফটিকছড়ি থানা যুবলীগের নেতা শওকত হোসেন বাবলুর ও এলাকার বড় ছোট ভাইদের উদ্যোগে ত্রান খাদ্য সমাগ্রীর প্যাকেট বিতরণ শুরু করেছেন।
বুধবার (৮ এপ্রিল) রাত ৮টায় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে গরীব, অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, মসুর ডাল, সনাবুট, সোয়াবিন তেল,পিয়াজ, আলু,সিরা,চিনি,সাবান। খাদ্য সামগ্রী নিতে আসা কর্মহীন মানুষেরা জানান, আমরা ঘর হতে বের হতে পারছি না, কামাই রোজগার সব বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে সরকারি নির্দেশ মেনে অর্ধাহারে-অনাহারে বাসায় অবস্থান করছি।
ফটিকছড়ি থানা যুবলীগ নেতা শওকত হোসেন বাবলু বলেন, মৃত্যুর পর টাকা-পয়সা কারো সঙ্গে যাবে না। আল্লাহ্ গরীব-মেহনতি অসহায় হতদরিদ্র মানুষদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার যতোটুকু সামর্থ হয়েছে তা দিয়ে এসব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। এলাকাবাসীদের খাদ্য সামগ্রী বিতরন করেছি।
দেশের এ ক্রান্তিকালে তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের এসকল হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।
খাদ্য সমাগ্রী বিতরণকালে ফটিকছড়ি থানা যুবলীগ নেতা শওকত হোসেন বাবলু, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মোবারক হোসেন (বাবর), মুহাম্মদ কামাল, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ আক্তার, মুহাম্মদ সুমন, মুহাম্মদ মুন্না, মুহাম্মদ জিয়া, মুহাম্মদ মিরাজ, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।


No comments