হাটহাজারীতে ভূয়া এমবিবিএস;অভিজ্ঞতায় পেয়েছেন স্বর্নপদক
মো.সুমন
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রাম হাটহাজারী পৌরসভা মেখল রোড নাছরীন ভবনে নিজ বাসায় দুই বেডের ক্লিনিক বানিয়ে ডিগ্রীর জায়গায় এমবিবিএস (ঢাকা) লিখে ভূয়া ডাক্তারি করে আসছেন গ্রাম্য ডা.মোহাম্মদ সোলায়মান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদলতের অভিযান পরিচালনা করে করে ক্লিনিকটি বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুর ২টায় ভূয়া এমবিবিএস ডা:সন্ধান পেয়ে ভ্রাম্যমাণ আদলতের একটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা:ইমতিয়াজ সহায়তায় পৌরসভা মেখল ইউনিয়ন রোড নাছরীন ভবনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযানকালে এমবিবিএস না করে নিজ বাসায় দুই বেডের ক্লিনিক বানিয়ে ভূয়া ডা:করার দায়ে ক্লিনিকটি বন্ধ সিলগলা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালানায় নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমএনসিএ২৪বিডি কে জানান,ডাক্তার সাহেবের চেম্বারের সামনে অনেক লাগানো কাগজে ডিগ্রী,অভিজ্ঞতায় পেয়েছেন স্বর্নপদক।এত এত ডিগ্রী লেখা এসবের কাগজ দেখান উনি।
জিজ্ঞেস করা হলে এমবিবিএস কোথা থেকে করেছেন,উত্তরে এমবিবিএস করিনি। লিখছেন কেন? উত্তরে ভুলে লেখা হয়ছে বলেন ভূয়া ডাক্তার।
পরে তার থেকে অঙ্গিকার নিয়ে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়। করোনা এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে তাকে কোন সাজা দেয়া হয়নি।

No comments