Recent comments

ব্রেকিং নিউজ

এলাকা বাসীর হস্তক্ষেপে দুই গ্রাম লকডাউন



 মোঃ মহিউদ্দিন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুই গ্রামের মানুষ স্বেচ্ছায় বাঁশের বেড়া দিয়ে লক ডাউনের ঘোষণা করেছে। লক ডাউনের গ্রামগুলো হলো আমতলিপাড়া এবং উত্তর হাজীপাড়া। গ্রামের লোকজন ছাড়া বাইরের অপরিচিত লোকজনও এসব গ্রামে প্রবেশ করতে পারছেন না। 

এছাড়া উপজেলায় অধিকাংশ গ্রামগুলোতে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ফলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না এলাকাবাসীরা। রাস্তায় টহলের কাজ করছে এলাকার যুবকরা। করোনাভাইরাস সংক্রমণরোধে ইতোমধ্যেই সাপ্তাহিক হাট-বাজারও বন্ধ করা হয়েছে। রাস্তাঘাটে মানুষ কম থাকায় থমথমে বিরাজ করছে পুরো গুইমারা উপজেলা। 


এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস বিশ্বে মহামারি আকারে রূপ নিয়েছে। দেশেও করোনাভাইরাস আক্রান্ত রোগী বেড়েই চলেছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজেদের সতর্কতা অবলম্বনে এই লক ডাউন ঘোষণা। বাইরে লোকজন গ্রামে প্রবেশ করতে দিচ্ছেন না। উত্তর হাজীপাড়া এলাকায় গ্রামে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় চাকরিজীবীদের গ্রামে প্রবেশ নিষেধাজ্ঞাও জারি করেছে। 

প্রবেশ করলেও ১৪ দিন আলাদা করে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকা লক ডাউন থাকবে বলে জানান তারা। উত্তর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় যুবকরা প্রত্যেক বাড়ির চারপাশে এবং বাড়ির সকল সদস্যদের উপর জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে।

No comments