উরকিরচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরন করলেন ফজলে করিম চৌধুরী এমপি।
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতৃর্ক জনগণের জন্য ভালোবাসার উপহার হিসেবে কর্মহীন ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আজ ২৪ এপ্রিল শুক্রবার উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম,উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মফজল হোসেন,মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, মোহাম্মদ আইয়ুব, সরওয়ারুল আলম, এস এম জাহাংগীর আলম সুমন,সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম,শেখ মফিজুর রহমান,উৎপল মহাজন অরুন,কাজী মেজবাহ উদ্দিন,,ইউ পি সদস্য আইরোন্নেছা নিলু, জয়া রানী বড়ুয়া,ফাতেমা খাতুন, সৈয়দ নাছির উদ্দীন ,মাহবুল আলম,কাউছার আলম ,রফিকুল আলম, নুরুল আবছার, মোঃসেলিম ,জানে আলম, অমিত বডুয়া,তাপস বডুয়া, যুবলীগ নেতা সাজেদুল করিম সাইফুদ্দীন সাইফ, ছৈয়্যদ মেজবাহ উদ্দিন, আরমান হোসেন,রবিউল হোসেন আরিফ,মোঃ সালাউদ্দীন,নুরুল আজিম জুয়েল,এমরান হোসেন মনির, আব্দুল আজিম মুন্না,আলী হায়দার শাহ, জাহেদুল আলম, আরিফুল ইসলাম,লোকমান আনছারী,আমির পারভেজ,সাইদুল হক,দেলোয়ার হোসেন শুভ,আরিফুল ইসলাম,রাজু শাহ,সন্জয় চৌধুরী,মোহাম্মদ আজম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় খাদ্য সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য অনাবাদি জমি চাষ করতে সরকারী সবধরনের সহযোগিতা প্রদান করবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ এ দুর্যোগ মহামারী হতে দেশকে রক্ষা করতে হবে।
তিনি সরকার নির্দেশিত সকল বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনের অনুরোধ জানান।
পরে প্রধান অতিথি ২০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।

No comments