Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে অসহায় মানুষের জন্য ব্যাক্তিগত সম্মানী থেকে পনের লক্ষ টাকা অনুধান ঘোষণা করলেন ফজলে করিম চৌধুরী এমপি

রাউজানে অসহায় মানুষের জন্য ব্যাক্তিগত সম্মানী থেকে পনের লক্ষ টাকা অনুধান ঘোষণা করলেন ফজলে করিম চৌধুরী এমপি


লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় আট শত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ । দেশে বন্ধ রয়েছে যানবাহন, দোকানপাট ও অফিস-আদালত। দেশ কার্যত লকডাউন।এমতাবস্থায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।রাউজানের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইতিপূর্বে প্রায় চল্লিশ হাজার অসহায় মানুষকে সহযোগিতা করেছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
এবার নিজের ব্যক্তিগত মাসিক সম্মানী থেকে পনের লক্ষ টাকা অনুধান করার ঘোষণা দিয়েছেন তিনি। আজ ১৩ এপ্রিল সোমবার রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় রাউজানের প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ জানান ও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান ফজলে করিম এমপি। এছাড়াও, রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলররা তাদের চার মাসের বেতনের টাকা প্রদান করার কথা জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ ও রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি কেফায়েত উল্লাহ, প্রমুখ।

No comments