Recent comments

ব্রেকিং নিউজ

মেম্বার মহিন উদ্দীনের ব্যাক্তিগত উদ্যোগে ১২০ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ




 মো.সুমন চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি :
 মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাব প্রতিরোধের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন ঘোষণায় কর্মসংস্থান হারিয়ে গৃহবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এসব গৃহবন্দী অসহায় মানুষের পাশে খাদ্যশস্য নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ফতেপুর ১১নং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার মহিন উদ্দীন। 
নিজের ব্যাক্তিগত উদ্যোগে মহামারী এই ক্রান্তীলগ্নে প্রায় ১২০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফতেপুর ৩নং ওয়ার্ডের মেম্বার মহিন উদ্দীন। বিশ্বব্যাপী করোনার থাবায় আক্রান্ত আজ লাখো লাখো মানুষ। 
এই মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধ করতে বাংলাদেশে সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন ঘোষণার পাশাপাশি জনসচেতনতামুলক কর্মসূচীর অংশের মধ্যে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। 
মহমারী করোনা ভাইরাস জনিত কারনে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় অসংখ্য অসহায় দরিদ্র মানুষ গৃহবন্দী হয়ে জীবন যাপন করছে। 
এসব অসহায় দরিদ্র পরিবারের পাশে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম এর ধারাবাহিকতায় ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন হাটহাজারী উপজেলা ফতেপুর ১১ নং ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার মহিন উদ্দীন।
 নিজের ব্যাক্তিগত উদ্যোগে ফতেপুর ৩নং ওয়ার্ড লাল পাহাড়,বাগান বাড়ি,বোয়াল্লের টিলা, পুলিশ ফাঁড়ি তে,৬২৫ কেজি চাউল,৩৬০ কেজি আলু,১২০ কেজি পিয়াজ এবং ৬০ কেজি লবণ সহ খাদ্যশস্য বিতরণ উদ্যোগ নেনে তিনি। 
পরে ওই সব এলাকায় জন প্রতি ৫কেজি চাল,৩কেজি আলু,১কেজি পিয়াজ এবং আধা কেজি লবণ বিতরণ করা হয়। 
 এসময় মেম্বার মহিন উদ্দীন বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্ব নেয়ায় আজ বাংলাদেশও লকলডাউন ঘোষণা করা হয়।
 মহামারী এই করোনা ভাইরাস জনিত কারনে গৃহবন্দী হওয়া অসহায় দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। 
তাই এসব অসহায় দরিদ্রদের নিজের ব্যাক্তিগত অর্থ দিয়ে ১২০ টি পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়। এবং ভবিষ্যতেও এসব মানুষদের পাশে থাকার চেষ্টা করবে বলে জানান তিনি।

No comments