Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানের আবুরখীলে প্রয়াত জগবন্ধু বড়ুয়ার পরিবার দেড়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন

রাউজানের আবুরখীলে প্রয়াত জগবন্ধু বড়ুয়ার পরিবার দেড়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন 

 রাউজান প্রতিনিধি, লোকমান আনসারী:

 বিশ্বজুড়ে মরন ঘাতক করোনা ভাইরাস এক আতংকের নাম । বিশ্বে প্রায় এখন ৪০হাজারের ও মানুষ এই ভাইরাসে মৃত্যু বরন করেছেন এবং প্রায় আটলক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । 

বাংলাদেশে ও বেশ কজন মৃত্যুবরন করেছেন এবং আক্রান্ত হয়েছেন অনেকে । বর্তমান সরকারের সঠিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছেন । 

জনসমাগম বন্ধ করে সকলকে ঘরের মধ্যে থাকার অনুরোধ জানিয়েছেন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচার প্রচারনা চালা”েছন । যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর আজ তারা খুব চিন্তায় কি কওে সংসার চলবে । 

এই খেটে খাওয়া ও দ্ররিদ্র পরিবারের মাঝে মানবিক সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের প্রয়াত জগবন্ধুর সন্তানেরা । ১লা এপ্রিল বুধবার নিজ বাড়িতে প্রায় দেড়শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং অনেক কে নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন ।

 এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া . ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া মৃত জগবন্ধুর ছয় সন্তান প্রবাসী সমিরন বড়ুয়া , বিকিরন বড়ুয়া, সজল বড়ুয়া, , মিন্টু বড়ুয়া , রিন্টু বড়ুয়া ।ঝুন্টু বড়ুয়া বর্তমানে প্রবাসে আছেন । 

তাদের এই মহতি ও মানবিক উদ্যোগকে সকলেই প্রশংসা করেন ।

No comments