Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস






তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে বিভিন্ন মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। 

সোমবার ( মার্চ ) বেলা ১২ টায় বান্দরবান বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ ১৯০০০ হাজার পিস ইয়াবা, বিদেশী মদের বতল ২৯ পিচ, বিদেশী ক্যান বিয়ার ৫০ পিচ ৫০ লিটার দেশীয় চোলাই মদ যার আনুমানিক মুল্য (৮০,০০০০০) লক্ষ টাকা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র জুডিসিয়াল ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান ,কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া।

No comments