টস হাতে আর কখনও দেখা যাবে না- ম্যাশকে
রিপোর্ট:জাবেদুল ইসলাম:
বাংলাদেশের সফল তম অধিনায়ক মাশরাফির বিন মুর্তজা টস হাতে আর কখনও দেখা যাবে না তাকে।কিন্তুু বাংলাদেশের খেলোয়াড়রা যখন যে মাঠেই খলতে যাবে তার স্মৃতি গুলো খুঁজে বেরাবে সবখানে । ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের কোন একদিন।
সেদিনও বাংলাদেশ দলের অনুশীলন চলছিল। অনুশীলনের আগে মাশরাফিকে ডেকে নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রস্তাব দিলেন অধিনায়ক হওয়ার। প্রায় সাড়ে ৫ বছরের এই সময়টায় মাশরাফির হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের অনেক স্বপ্ন ধরা দিয়েছে বাস্তব হয়ে।জিম্বাবুয়েকে ৫-০ তে হারানো দিয়ে সাফল্য শুরু।
বিশ্বকাপের মতো বড় আসরের কোয়ার্টার ফাইনালেও খেলেছেন তারই নেতৃত্বের। একদিনের ম্যাচে সবচেয়ে জয় বেশি এনেছে তিনি,,,, ১)মাশরাফির বিন মুর্তজা ৫০ম্যাচ ২)হাবিবুল বাশার ২৯ ম্যাচ ৩)সাকিব আল হাসান ২৩ ম্যাচ এবং শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজের নেতৃত্ব থামালেন। ২০২০ সালের ৫ মার্চ দলের আরেকটি অনুশীলন সেশনের আগে মাশরাফি মুঠোফোনে পাপনকে জানালেন, এবার ভার নামাতে চান তিনি।
মাঝের সময়টুকুতেই এসেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গৌরবময় অধ্যায়। যার নেতৃত্বের সকলের ভার একাই কাঁধে নিয়ে মাঠে খেলত নামতেন। আজ তার প্রতি একটু সম্মান ও শ্রদ্ধা জানাতে তামিম ইকবাল কাঁধে তুলে নেন মাশরাফিকে। পাশে সাইফ, মিরাজ ও বাকিরা ছিলেন।কিছুক্ষণ পর প্যাভিলিয়ন থেকে সকলেই বের হন একই জার্সি পরে।যার পেছনে মাশরাফির নাম ও তার জার্সি নাম্বার এবং সামনে থ্যাংক ইউ ক্যাপন্টি লিখা ছিলো।
মাশরাফির অধিনায়কত্ব থেকে বিদায়ের বেলায় কাছে পেয়েছেন কমবেশি সকলকেই। সাকিবকে পেলে বিদায়ের পরিপূর্ণতা পেতেন বলেন মাশরাফি।তবে দলের হয়ে আরও যতদিন খেলবেন ভালোটা দেওয়ার চেষ্টা করবেন বলেছেন তিনি। বিদায়ের বেলায় তার চোখে পানি না থাকলেও,আড়াল থেকে হয়তো চোখের পানি মুছছেন তিনি।বিদায়ের বেলায় দেওয়ার মতোই কিছু নেই

No comments