Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক ছিটানো অভিযান




লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।ব্যক্তি উদ্যোগেও অনেকে এই মরণঘাতী ভাইরাস সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং তাদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এরই অংশ হিসেবে চট্টগ্রামের রাউজান উপজেলায় ২৪ মার্চ রোজ মঙ্গলবার উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক ছিটানো অভিযান শুরু হয়েছে ।সেই সাথে সাধারণ মানুষের মধ্যে  সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন।এসময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম,ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ তবারক হোসেন, ইউ পি সদস্য নাছির মেম্বার,উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম জুয়েল,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সিনিয়র সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, সহ সভাপতি আলী হায়দার শাহ,আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদসহ উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments