Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে চাল ভর্তি ট্রাক উল্টে ১ বিজিবি সদস্য নিহত আহত ৪




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবানে সদরস্থ কসাই পাড়ার মোড়ে বুধবার (২৫ মার্চ) সকাল ৬ঃ৩০ টার দিকে চাল ভর্তি বিআরটিসি ট্রাক উল্টে ১ বিজিবি সদস্য নিহত ও ৪ সদস্য আহত হয়েছে।

সূত্রে জানা যায়, রাঙ্গামাটি বিজিবির সিপাহী মোঃ আসাদুজ্জামান (৪২) ছোট হরিণা, রাঙ্গামাটি, সিপাহী মোঃ জামিরুল ইসলাম (২৫) ছোট হরিণা, রাঙ্গামাটি, সিপাহী এমলাক (২৬) রাঙ্গামাটি বিজিবি সেক্টর, মোঃ সাইফুল ইসলাম (৪৬) রাজনগর রাঙ্গামাটি, সিপাহী মোঃ আল আমিন (২২) বরকল রাঙ্গামাটি, সৈনিকগণ আজ সকালে বায়তুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টার হতে রাঙ্গামাটি নিজ নিজ ইউনিটের উদ্দেশ্যে যাত্রা করে। 



তারা বিজিবি ট্রেনিং সেন্টার হতে বান্দরবান পর্যন্ত আসার জন্য একটি চাল ভর্তি বিআরটিসি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২৯৬৭২) এ আরোহন করে। তারা মেডিক্যাল ক‍্যাটাগরী রিভিউ করার জন‍্য বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে গিয়েছিল।

 বিআরটিসি চাল ভর্তি ট্রাকে করে আসার সময় তাদের মধ‍্যে ৪ জন ট্রাকের ২য় আসনে এবং সিপাহী আল আমিন চাল ভর্তি ট্রাকের উপরে আরোহন করে।

উক্ত ট্রাকটি বান্দরবান সদরস্থ কসাই পাড়ার মোড়ে (বান্দরবান বাসস্ট‍্যান্ড হতে ৫০০ গজ পশ্চিমে) আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 


এতে সিপাহী আল আমিন মৃত‍্যুবরণ করে এবং বাকী ৪ জন আহত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় বিজিবি সদস‍্যদের বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যায়। বাকী ৪ জন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

বান্দরবান সদর থানার এস, আই, মোঃ ফজলুল রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালের ট্রাক উল্টে ১ জন বিজিবি সদস্য নিহত ও ৪ জন সদস্য আহত হয়েছে

No comments