Recent comments

ব্রেকিং নিউজ

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদকের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ



মো.সুমন,চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধিঃ


চট্টগ্রাম হাটহাজারী উপজেলা করোনাভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতায় হাটহাজারী থানার সেক্রাটারি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান এর উদ্যোগে সাধারণ জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।

সম্প্রতি সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত লাখো মানুষ।

বাংলাদেশে সরকার ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে  জনসচেতনতামুলক কর্মসূচীর অংশের দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এর ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান এর উদ্যোগে হাটহাজারী বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে প্রায় ১২০০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

শুক্রবার(২৭ মার্চ) সকাল ১০টায় সাধারণ মানুষের পাশে এসে দাড়ান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান।

এসময় তিনি বলেন করোনাভাইরাস প্রতিরোধে আতংক নয়,দরকার সচেতনতা ও সাবধানতা।

No comments