ইছামতী নদীতে ময়লার স্তুপ, স্বাস্থ্য ঝুকিতে রানীরহাট বাসী
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া:
বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটছে তার থেকে রেহাই মিলেনি বাংলাদেশেও সারা দেশে যেন অঘোষিত লকডাউন কিন্তু পরিবেশগত কতোটুকু আমরা সোচ্চার তা আমাদের আশে পাশে দেখলে বুঝা যায়।
রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়ন রাণীরহাট বাজারে পাশে অবস্থিত ইছামতী নদীর পুরাতন ব্রিজের পাশে দেখা যায় ময়লার স্তুপ যেখান থেকে ছাড়াচ্ছে দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে রানীহাট বাসী কিছু বাজার কমিটির চোখের ডগা দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তাদের দোকানের বর্জ্য নিয়মিত ফেলছে কিন্তু নাই কোনো প্রশাসনের প্রদেক্ষেপ।
স্থানীয়রা বলছে এইখানে প্রতিদিন দোকানের ময়লা আবর্জনা ফেলে ইছামতী নদীকে নষ্ট করছে দেখার কেউ নেই এর থেকে বিভিন্ন জীবাণু ছড়াতে পারে যা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে পরিবেশ ও মানুষকে ঝুঁকিমুক্ত করতে ইছামতি নদীকে পরিষ্কার ও পরিবেশ সজীব রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

No comments