Recent comments

ব্রেকিং নিউজ

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ক্রিকেটার অভিষেকের মা–বাবার মুখে শুধুই হাসি



‘জাতীয় অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলে আমার ছেলে খেলবে, স্বপ্নেও ভাবিনি কখনো। খুলনা স্টেডিয়ামে যখন ট্রায়াল হয়, তখনো ভাবিনি অরণ্য টিকে যাবে। ঈশ্বরের কৃপায় চূড়ান্ত পর্যায়ের অনুশীলনে যখন ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে, তখন মনে মনে ভাবতে শুরু করেছি, ও একটা কিছু করে ফেলবে’—কথাগুলো বলছিলেন অভিষেক দাস অরণ্যের বাবা অসিত দাস।
অভিষেকের বাড়ি নড়াইল পৌরসভার বাধাঘাট চত্বরে।

 গতকাল সোমবার তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা-মায়ের মুখে প্রাণখোলা হাসি।

অসিত দাস বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, মানত করেছি—বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। অভিষেক বাড়িতে ফিরলে মানত পূরণ করতে পূজার আয়োজন করব। আমাদের আশা, অরণ্য যেন মাশরাফির আদর্শে অনুপ্রাণিত হয়ে নড়াইল, তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে।’ মা করুণা দাস বলেন, ‘এত আনন্দ জীবনে আর পাইনি।’
অভিষেক ভিক্টোরিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন। সন্তানের জন্য সবার আশীর্বাদ চাইলেন মা–বাবা।

No comments