বান্দরবানে জিপ গাড়ির ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু
তপন চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানের লামা রোডের ইয়াংছা বধুরঝিরি নামক স্থানে চকরিয়া থেকে লামাগামী একটি শর্টবডি জিপ গাড়ির ধাক্কায় ইজাছ আহাম্মদ (৩) নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৪ আগষ্ট ) দুপুর ১২ঃ ৩০ ঘটিকায় ইয়াংছা বধুরঝিরি নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ( ৪ আগষ্ট ) দুপুর ১২ঃ ৩০ ঘটিকায় ইয়াংছা বধুরঝিরি নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
সূত্রে জানায়, চকরিয়া থেকে লামাগামী একটা জিপ গাড়ির ধাক্কায় দিলে বর্ণিত শিশুটি গুরুতর আহত হয়।
পরবর্তিতে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। চকরিয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
শিশুটির নামঃ ইজাছ আহাম্মদ (৩) পিতাঃ মোঃ ইব্রাহীম। সে লামা উপজেলার থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (মুসলিম পাড়া) বাসিন্দা।
আরও উক্ত জিপ গাড়িটি শর্টবডি লট নং-ঢাকা- ৮২ । বান্দরবান লামা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যু ঘটনা দু:খজনক,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

No comments