Recent comments

ব্রেকিং নিউজ

হাজারো ভক্তদের মাঝে বেচেঁ থাকবে তার সুদর্শন অভিব্যক্তি


ক্রীড়া প্রতিবেদক :জাবেদুল ইসলাম

আজ ৬এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দল হারায় এক মাহান দলনেতাকে।যে কিনা দলকে এমন অবস্থানে পৌঁছে দিয়েছেন।

যার জন্য  ক্রিকেট প্রেমিরা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে সকল পেশার মানুষের তাকে মনে রাখবে আজীবন।

খেলা চলাকালীন যে কোন সিদ্ধান্ত নিয়েছে,নিজ হাতে তুলে নিয়েছেন বলটাও ব্যর্থ হননি কখনো।এনে দিয়েছেন সফলতা।

যার সফলতার কারণে বাংলাদেশ  দলটা আজ এতো দুর।যার বিদায় কালে কেঁদে ছিল আকাশটাও, অবসরটাও নিয়েছিলেন মহান নেতার মতো করে।লংকানদের বিপরীতে শুধু ৬ তারিখের ম্যাচ নয় বরং জিতে ছিলেন পুরো টি-২০ সিরিজও।


যার অবদানে আজ এই দলটা আজ এতো দুর, তার অবসরটা যেন ছিল বেদনা দায়ক,যার সাথে কাউকে নতুন করে পরিচয় করি দেওয়া ব্যক্তি উনি নন।যাকে চেনে সারা বাংলাদেশ,গোটা ক্রিকেট দুনিয়া।তিনি মাশরাফি বিন মুর্তজা।

যার দল নেতৃত্ব এমন ভাবে নজর কেড়েছে তাকে কখনোও ভোলার মতো নয়। দেশের হাজারো  ভক্তদের মাঝে বেচেঁ থাকবে তার সুদর্শন অভিব্যক্তি। 

No comments