Recent comments

ব্রেকিং নিউজ

সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবানে খাদ্য সামগ্রী বিতরণ



 তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । সোমবার (২০ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় ছাইংগ্যা পাড়া, দনেশপাড়া, রোয়াংছড়ি, বান্দরবান এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

 প্রতিটি প্যাকেটে চাল-০৫ কেজি, ডাল-০.৬ কেজি, আটা-০২ কেজি, তেল-০.৫ কেজি, লবণ-০.৫ কেজি, সুজি-০.২৫ কেজি এবং বিস্কুট-০১ প্যাকেট বিতরণ করা হয়েছে। 

 এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা লেঃ রেজওয়ান সহ অন্যান্য সেনা সদস্য উপস্থিত ছিলেন। 

উক্ত খাদ্য সামগ্রী বিতরণে বান্দরবান সদরের ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান নামক একটি সংগঠন দরিদ্র পরিবারসমূহ চিহ্নিত করার ক্ষেত্রে সেনাসদস্যদের সহায়তা করেন। 


ইতিপূর্বে বান্দরবানের পার্বত্য অঞ্চলে বেসামরিক প্রশাসন এর সাথে সমন্বয় পূর্বক বিভিন্ন দূর্গম এলাকাসমূহে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। 

দূর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

 পাহাড়ের জনগণের জানমাল রক্ষা ও যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান।

No comments