Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিপলেট বিতরণ



লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার জন সাধারণের মাঝে সতর্কতা মূলক সচেতন করার লক্ষ্যে লিপলেট বিতরন করা হয়।

রাউজানের মেহনতী মানুষের নেতা রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানের বিভিন্ন এলাকায় গত ১৭ মার্চ মঙ্গলবার রাউজান জলিল নগর বাস ষ্টেশন সহ রাউজানের বিভিন্ন এলাকায় জনগণের মাঝে সতর্কতা মূলক সচেতন করার লক্ষে লিপলেট বিতরনকরেন ।

১৮ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, রাউজান ফকির হাট বাজার, ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা এলাকায় করোনা ভাইরার্সের প্রাদুভাব প্রতিরোধে এলাকার মানুষকে সচেতন করার লক্ষ্যে লিপলেট বিতরন করেন।

 রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সকল শ্রেনী ও পেশার মানুষের মধ্যে  লিপলেট বিতরন  করেন সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments